https://www.a1news24.com
,

গাবতলী পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি আনোয়ার হোসেন-সম্পাদক আব্দুল হালিম

বগুড়া জেলা যুবদলের আওতাধীন গাবতলী পৌর যুবদলের মোঃ আনোয়ার হোসেন’কে সভাপতি, মোঃ আব্দুল হালিম’কে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল গণি’কে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতোমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন।

গত মঙ্গলবার (০৩ নভেম্বর) যুবদল বগুড়া জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এ নতুন কমিটিকে ঘিরে বগুড়া জেলা যুবদলের আওতাধীন গাবতলী পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।

আরো..