https://www.a1news24.com
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩

বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন

সালেহ আহমদ (স’লিপক): সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ বলেছেন, ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন আয়োজনের মাধ্যমে বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। সেই প্রাচীনকালের বাঙালি জাতির গৌরব রাজা শশাঙ্ক এবং মধ্যযুগের বাংলাভাষার প্রবর্তক গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের শক্তিশালী ভূমিকা পালন করার মাধ্যমে আমরা আমাদের বাংলাভাষাকে আজকের আধুনিক বাংলাভাষা হিসাবে পেয়ে আমরা ধন্য হয়ে গর্ববোধ করতে পেরেছি। সেই সকল ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব শিল্প সাহিত্য চর্চায় রেকর্ড সৃষ্টি করেছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকালে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলনে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লিখিত কথা গুলো বলেন।

বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কপিরাইট রেজিস্ট্রার অফিসের সাবেক রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব অভিনেতা আবদুল আজিজ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী। মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্য গবেষক হরিদাস ঠাকুর।

কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের নির্বাহী পরিচালক কবি ডাক্তার জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণ কলি এর পরিচালনায় ও উপস্থাপনায় ক্লাবের মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ, কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, জাগ্রত ব্যবসায়ী জনতার কর্ণধার শিহাব রিফাত আলম রূপম, যুগ্ম মহাপরিচালক গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার, যুগ্ম মহাপরিচালক অধ্যাপক মিলন রায়, পরিচালক কবি মির্জা আশরাফুল ইসলাম, লেখক লতিফা জাহান, সঙ্গীতগুরু জাকির হোসেন আখের, কবি আফরোজা জেসমিন, নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল ফয়সাল, সাধারণ সম্পাদক কবি জান্নাতুন নাঈম, ঢাকা মহানগর সভাপতি কবি ফারুক প্রধান, সহ-সভাপতি কবি মো. মনিরুজ্জামান, সহ-সভাপতি কবি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি ইফতেখার হোসেন সিদ্দিকী, দপ্তর সম্পাদক কবি হুমায়ুন কবির, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি কবি মিয়া আসলাম প্রধান, মানিকগঞ্জ জেলা সভাপতি কবি দেবদাস হালদার, মাগুরা জেলা সভাপতি কবি দীপক কুমার সিকদার, কুমিল্লা জেলা সভাপতি কবি শাহানা হক হেনা, সাধারণ সম্পাদক কবি আয়েশা সিদ্দিকা হাসি প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও প্রফেসর ড. মোস্তফা দুলাল, কবি মেহের নিগার চঞ্চল, কবি আতিউল ইসলাম প্রামাণিক, অধ্যাপক রকিব খান, দার্শনিক আবু মহি মুসা, ডাক্তার পীরজাদা আজমির, কবি কবির হুমায়ুন, কবি আবু ইসহাক হোসেন, কবি মো. আবদুল ইঞ্জিনিয়ার গবেষক খালেক), কবি এম এম কাউসার, কবি ইকবাল হোসেন, কবি দীপক কুমার সিকদার, কবি কামাল তালুকদার, কবি মো. সাহিদুল ইসলাম, কবি জিবুন্নেছা মুনিয়া, উম্মে রোকেয়া সালমা শেলী, কবি মো. হুমায়ুন কবির, ইফতেখার হোসেন সিদ্দিকী, এম এম আর্জদ আলী, কবি সাহেদ বিপ্লব, কবি নাদিরা খানম, কবি কামরুন নাহার লাবন্য, কবি মিয়া আসলাম প্রধান, কবি ফারুক প্রধান, কবি ঝর্ণা আক্তার লুবনা, কবি ইবনুল সাঈদ রানা, কবি আশরাফ আকন্দ, কবি শ্যামলী মন্ডল, কবি সোহেল আহমদ ফরিদ, কবি এস এম বারাকাত, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনী, কবি জান্নাতুন নাঈম, কবি শাহিদা সুলতানা, মো. সাইদুর রহমান, কবি রাকিব ফরায়েজী, কবি শফিক রাজু প্রমুখ কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রায় অর্ধশত কবি লেখক কলামিস্ট ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলনে উদযাপনে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব এবং কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ভূমিকা নিয়ে কবিতা ও প্রবন্ধ রচনা করেন, যা অনুষ্ঠানে পঠিত হলে আলোচকবৃন্দ এ নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও প্রবন্ধ রচনার জন্য গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ স্মারক পদক পুরস্কার প্রদান করা হয়।

আরো..