https://www.a1news24.com
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২

বিরামপুরে সবুজে ভরে উঠেছে আমনের খেত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলায় বন্যার প্রভাবমুক্ত আমনের খেত সবুজে ভরে উঠেছে। সুশোভিত আমনের খেত দেখে মনে হবে এ যেন আবহমান বাংলার চিরায়ত উদ্ভাসিত রূপ। কৃষি বিভাগ বলছে, উপজেলায় এবার সুগন্ধি ধানের আবাদ বেড়েছে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে। আমন রোপনে কৃষি বিভাগ থেকে এবার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চার হাজার কৃষককে কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ধানের অধিক দাম ও কৃষি প্রণোদনার সার-বীজ পেয়ে কৃষকরা আগ্রহী হয়ে স্বতস্ফুর্ত ভাবে আমন রোপন করেছেন। এছাড়া সুগন্ধি ধানের জন্য বিখ্যাত এলাকা হিসেবে এই উপজেলায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমানে জমিতে সুগন্ধি জাতের আমন ধান চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তাগণের সরাসরি তত্বাবধান ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা সার প্রয়োগ ও নিবিড় ভাবে খেত পরিচর্যায় করছেন। ফলে বন্যার প্রভাবমুক্ত অনুকুল আবহাওয়ায় দিগন্ত বিস্তৃত আমনের খেত এখন সবুজে ভরে উঠেছে।
মাঠ ভরা সবুজের সমারোহ ও দিগন্ত বিস্তৃত বাড়ন্ত আমনের খেত দেখে কৃষকরা ভালো ফলনের উচ্চসিত আশা নিয়ে বুক বেঁধেছেন।

কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, সুগন্ধি জাতের ব্রি-৩৪ (জিরা কাটারী), সম্পা কাটারী ও আলিম জিরা জাত। উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম সরকার জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এবারও আমনের আশাতীত ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো..