https://www.a1news24.com
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৪

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ ফলজ ও ভেষজ গাছের চারা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি রোটারী ক্লাবের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী তৈরিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কারাগারের সার্বিক পরিবেশ দৃষ্টিনন্দন রাখা এবং বন্দিদের মাঝে প্রকৃতির ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে চারা গাছ হস্তান্তর ও রোপণের এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মো. রুহুল আলম খান পিএইচএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস আরএফএসএম-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিপসা টিমের কো-অর্ডিনেটর (অর্থ) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. জিয়াউল হক এমপিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. সাব্বির আহমেদ আরএফএসএম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ, রোটারিয়ান আইপিপি মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম ও সঞ্জিত শর্মা।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যবৃন্দ ছাড়াও সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কারাগারের অভ্যন্তরে নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করা হয়।-বিজ্ঞপ্তি

আরো..