https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২

শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে-অধ্যাপক মাহবুবুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে সিফাত ও তার সন্ত্রাস বাহিনী নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। অনতিবিলম্বে শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে।

আজ ২১ আগস্ট বাদ জুমআ বন্দর শাহী মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. দ্বীন ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মারুফ শেখ, নগর সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ সহ যুব আন্দোলনের নেতৃবৃন্দ।

মিছিল থেকে প্রিয় বুলবুল ভাইয়ের নির্মম হত্যার বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর ঘোষণা করেছে ধারাবাহিক কর্মসূচি:
* ২২ আগস্ট, শনিবার: মহানগরের সকল থানায় বিক্ষোভ মিছিল।
* ২৩ আগস্ট, রবিবার সকাল ১১টা:জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান।

আরো..