https://www.a1news24.com
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৩

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানা রোডে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম এর সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়।

যুবদলের সদস্যসচিব আঃ আজিজ বাবু এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুব ও উপজেলা যুবদল নেতা শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় আরও উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম ও সদস্যসচিব আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব লিটন, কুর্শা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু ও সদস্যসচিব হানিফ আলী, বালাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুস সাত্তার ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া এবং মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দীন ও সদস্যসচিব দুলুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে কাউনিয়া উপজেলা যুবদলও বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আরো..