https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৭

তেহরানের ঘোষণা—’মার্কিন হুমকির জবাবে কঠোর ইরান, কোনো চাপেই নতি স্বীকার নয়’

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ও কড়া বার্তার মুখেও কোনো ধরনের আপস বা নতি স্বীকার না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরান জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তেহরান থেকে আলমিগদাদ আলরুহাইদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে সতর্ক করে সময়সীমা বেঁধে দেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দেন, সময় ফুরিয়ে আসছে এবং পদক্ষেপ না নিলে পরিণতি ভোগ করতে হবে।

এর জবাবে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের নমনীয়তা না দেখিয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, “নতুন কোনো সংঘাত শুরু হলে তার ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে নতুন কৌশলে শক্ত প্রতিশোধ নেওয়া হবে।”

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইরানের অবস্থানকে বিশ্লেষকরা প্রতিরোধমূলক বার্তা হিসেবে দেখছেন, যার লক্ষ্য হলো চাপের মুখেও নিজেদের সামরিক প্রস্তুতি ও অবস্থান স্পষ্ট করা।

এদিকে চলমান বাকযুদ্ধের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।সূত্র: আল-জাজিরা

আরো..