পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ ৩ ও ৪ নং ওয়ার্ডে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে অনিবার্য কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনাধীন ৩ ও ৪ নং ওয়ার্ডভুক্ত এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে কি কারনে এই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এ বিষয়ে কোন বিস্তারিত জানানো হয় নাই। এছাড়াও নতুন করে কবে ইজারা কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের অপেক্ষা করতে হবে।
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, সন্ধ্যা ৬:০৭