কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা-পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান (৫৬) মৃত্যুবরণ করছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১০ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মনিবুর রহমান বরিশাল জেলার খোস্তাখালী গ্রামের মৃত মোঃ আবদুল মজিদ এর ছেলে। মৃত্যু কালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের কাউনিয়া, দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।