https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১০

লঞ্চের কেবিনে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: হাতিয়া উপজেলার তমরদ্দি লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ফারহান-০৪ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভিকটিমের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

আটক মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জোড়খালি গ্রামের আবুল কালামের ছেলে।

এজহারের সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রোববার দুপুরে হাতিয়া তমরদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ফারহান-০৪ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে কলেজ ছাত্রীকে তুলে দেন তার বাবা। ঠিক একই সময় ওই লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)। লঞ্চ ছাড়ার কিছু সময় পরে তারা ওই কলেজ ছাত্রীর কেবিনের দরজা নক করেন। দরজা খুললে তারা কলেজ ছাত্রর বাবাকে চিনেন বলে জানায়। এরপর তাদের কাছে থাকা মোটরসাইকেল ক্রয়ের বেশ কিছু টাকা নিরাপত্তার স্বার্থে তার কেবিনে রাখার জন্য অনুরোধ করলে সে সরল বিশ্বাসে তাদের টাকা কেবিনে রাখেন।

পরে তারা কৌশলে কেবিনের মধ্যে প্রবেশ করে কলেজ ছাত্রীর বেডে বসে পড়ে। কথাবার্তা বলার একপর্যায়ে মোহাম্মদ সাকিব উদ্দিন তাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় অভিযুক্তরা তার গলা ও মুখ চেপে ধরে। তখন মিঠু তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। এ সময় মোহাম্মদ সাকিব উদ্দিন কেবিনের দরজা বন্ধ করে কলেজ ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

এজাহারে আরও উল্লেখ করেন, এ সময় কলেজ ছাত্রীর ডাক-চিৎকার করার চেষ্টা করলে মোহাম্মদ সাকিব উদ্দিন এ ঘটনা কাউকে জানাইলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে কেবিন থেকে বের হয়ে যান। পরে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু আবারও কেবিনে প্রবেশ করলে সে চিৎকার করার চেষ্টা করলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আবার ধর্ষণ করে তারা। বর্তমানে ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের নামে মামলা করা হয়েছে এবং তাদেরকে কোর্টে হাজির করা হবে।

আরো..