সাফি, আহাম্মেদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি-লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্তের ৬৮ থেকে ৭০ পিলারের কাছে দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে (১৮ ডিসেম্বর) ৪থেকে ৫টি বড় চিতা বাঘ বাংলাদেশে করেছে। এমনটি জানিয়েছে ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। এবং তারা এ বিষয়ে ওই সীমান্তের সকলকে সাবধানতার সাথে চলাচলের আহবান জানিয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায় গতরাতে সীমান্তের কাঁটাতার টপকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে তার পায়ের চিহ্ন অনেকে দেখেছেন বলে দাবি করেন। আবার অনেকে সেই পায়ের চিহ্ন মোবাইলে ধারণ করেছে। ৫১ বিজিবির নাজিরগোমানি বিওপি ক্যাম্পের টহল দলের সদস্য সিপাহী আজেদুর বাঘ সীমান্তে প্রবেশের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের মানুষকে সতর্ক করতে হ্যান্ড মাইকে জানিয়েছে এবং বাঘ যেন সীমান্তের লোকালয়ে প্রবেশ না করে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি। ওই সীমান্ত এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন জানান গতরাত এগারোটার দিকে জানতে পারি সীমান্ত কাঁটাতারের বেড়া টপকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে। বাঘ আতংকে কাটছে গ্রামবাসীর। তিনি আরও জানান আগেও জগতবেড় ইউনিয়নে ২টি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সে সময় ১টি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে ছিল। বাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্কর (৪৫) সহ আহত হয়েছিল ৪জন। তাই এবার বাড়তি সর্তকতা।
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৬:৩৩