https://www.a1news24.com
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২

কাউখালীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা-পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চিরাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার প্রসঙ্গে ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ২০২৪ সালের বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরো..