https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪১

পাটগ্রাম উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কে প্রেস ৫ এর সংবর্ধনা

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের বৃহত্তর সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ এর উদ্যোগে সদ্য বিদায়ী পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম দাশ ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান কে বিদায়ী সংবর্ধনা ও সন্মাননা স্মারক তুলে দেন প্রেস ফাইভ লালমনিরহাট এর পাটগ্রাম উপজেলা শাখার সদস্যরা।

শনিবার ৬ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের হলরুমে প্রেস ফাইভের সদস্যরা এ সংবর্ধনার আয়োজন করেন।এসময় উপস্থিত ছিলেন প্রেস ফাইভ এর যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, সাফিউল ইসলাম সাফি, আব্দুর রাজ্জাক, আব্দস সামাদসহ প্রমুখ।

বিদায়ী নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ পাটগ্রাম উপজেলা ও পাটগ্রামে কর্মরত সাংবাদিকের বিভিন্ন ভাবে প্রসাশনিক কাজে সহায়তা ও সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি লালমনিরহাটের বৃহত্তর সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জ্ঞাপন করেন।

আরো..