https://www.a1news24.com
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা বিষয়ক রংপুরে সুজনের গোল টেবিল বৈঠক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে রংপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তর নাগরিক ভাবনা বিষয়ক সুজনের গোল টেবিল বৈঠক রবিবার রায়ান্স হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ফকরুল আলম বেঞ্জু এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সুজন জেলা সমন্বয়ক রাজেশ দে রাজন, রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক নাছিমা আমিন, সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি এ্যাভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, সাধারন সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, এনটিভি রংপুর জেলা প্রতিনিধি ময়নুল হোসেন, যমুনা টিভি প্রতিনিধি সরকার মাজাহার মান্নান প্রমূখ। গোলটেবিল বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, অবসর প্রাপ্ত শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রায় ১২৫জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।

আরো..