https://www.a1news24.com
,

জনতার রোষানলে পালিয়ে গিয়ে দিল্লীতে ঠাঁই নিয়ে এখন সেখান থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে এক গণবিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহবায়ক ইউসুফ রেজা বলেন, জুলাই অভ্যূত্থানে জনতার রোষানলে পড়ে যারা পালিয়ে গিয়ে দিল্লীতে ঠাঁই নিয়েছে। তারা এখন সেখান থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে। আমাদেরকে চোখ রাঙানী দিচ্ছে। আমরা জুলাই জনতা এসবকে ভয় পাই না। তারা এখন দিল্লীতে বসে গোপালগঞ্জে যেভাবে অগ্নী সন্ত্রাসের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করতেছে। এটা তাদের আরো কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের ফিরে আসার আর সম্ভাবনা নাই।

সরকারের উদ্দেশ্যে ইউসুফ রেজা বলেন, হাজারো পঙ্গু এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। এদেশে পরিবর্তনের আকাঙ্খা তৈরী হয়েছিল। সে আকাঙ্খাকে গলা টিপে হত্যা করা যাবে না। আমরা অনতি বিলম্বে গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই।

তিনি আরো বলেন, যারা শান্ত হাতিয়াকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলব, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। হাতিয়া শান্ত আছে, হাতিয়াকে শান্ত থাকতে দিন। যদি শান্ত হাতিয়াকে অশান্ত করা হয় তবে একদিক থেকে বিএনপি একদিক থেকে জামায়াত ও একদিক থেকে এনসিপি আসবে তখন আপনারা পালানোর পথ পাবেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে জাতীয় নাগরিক পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার ফরাজী মার্কেটে থেকে জাতীয় যুবশক্তির আহবায়ক ইউসুফ রেজার নেতৃত্বে মিছিলটি বের হয়ে উপজেলার শহর প্রদক্ষিন করে ওছখালী জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির উপদেষ্টা সদস্য ওলি উদ্দীন, সাবেক যুগ্ন আহবায়ক মো. বাকী বিল্যাহ, যুগ্ন আহবায়ক সাহেদ উদ্দিন, উপজেলা যুব শক্তির সদস্য সচিব ছাইফুল ইসলাম রাকিব, শ্রমিক শক্তির আহবায়ক মো. আবীর হোসেন, সদস্য সচিব মো. সোহেল উদ্দিন, ছাত্রশক্তির আহবায়ক মো. নীরব উদ্দিন, সদস্য সচিব আশিক এলাহী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো..