কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোব্বাসারুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ বাদল কুমার ম-ল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদসহ অন্যান্যরা।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান এবং আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।