https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪১

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মির্জারকোট ও মোমিনপুর এলাকায় বৃহস্পতিবার (২০নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করে তিনজন কে খাস জমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাটগ্রাম উপজেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে যে মির্জারকোর্ট ও মোমিনপুর নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন এবং খাস জমি হতে বালু উত্তোলন করার অপরাধে হামিদুল ইসলাম (২২), পিতা: ইসমাইল হোসেন, গ্রাম – মোমিনপুর, পাটগ্রাম ও ফিরোজ হাসান (২৪), পিতা: টিপু সুলতান, গ্রাম- মির্জারকোর্ট, পাটগ্রাম, এবং গৌতম মন্ডল (৩৪), পিতা: অনিল মন্ডল, তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট নামের ০৩ জন ব্যক্তির প্রত্যেকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন অবৈধ ভাবে যত্রতত্র বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। এ সময় পাটগ্রাম থানার এসআই সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কে সার্বিক সহযোগিতা করে।

আরো..