https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০

ধরলা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী ধরলা ব্রিজ থেকে ১ কিলোমিটার ভাটিতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। ৩ সেপ্টেম্বর’২৫ বুধবার বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখে তারা। পরে পুলিশকে খবর দেয়। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি রয়েছে।

কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহ টি ৩-৪ দিন আগের। এখনো নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

 

আরো..