পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৌর বিএনপির আয়োজনে পাটগ্রাম পৌর সভার ৯ টি ওয়াড অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের উপজেলার সাহেবডাঙ্গা মাঠ থেকে চৌরাস্তা মোড় পদক্ষিণ শেষে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ করে।
পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট ১ পাটগ্রাম -হাতীবান্ধা আসনের ধানের শীষের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান।
বক্তব্যে ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান বলেন, আজকে এ বর্ণাঢ্য র্যালিতে যারা বৃষ্টি বাদল উপেক্ষা করে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি আন্তরিকতা আপনারা দেখিয়েছেন, ইনশাআল্লাহ মানুষের সমর্থনে, জনগণের সমর্থনেদ
আল্লাহর রহমতে বিএনপি যদি কোন দিন ক্ষমতায় যায় তাহলে আপনাদের আন্তরিকতার মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপি সবসময় দেশের দূর্যোগপূর্ণ সময়ে দেশের সংকটময় মুহূর্তে বিএনপি এদেশের হাল ধরেছে।
১৯৭১ সালে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে থেকে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। এই পটভূমি ইনশাআল্লাহ আগামীতেও থাকবে।
এর আগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে পাটগ্রাম উপজেলা ওপর বিএনপি। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল পৌর বিএনপির আয়জনে ফ্রী চক্ষু সেবা ক্যাম্প, পৌর স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ পরিছন্নতা অভিযান ও পৌর ছাত্রদলের সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ওসুধী গাছের চারা বিতরন।