https://www.a1news24.com
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪

জোরপূর্বক দখলকৃত জমি উদ্ধারে মামা’র বিরুদ্ধে মৌসুমি’র সংবাদ সম্মেলন!!

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় ক্রয়কৃত জমি ভোগদখল না পেয়ে জমির দখল বুঝে পাওয়ার দাবিতে মামার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মৌসুমি খাতুন।বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।মৌসুমি খাতুন উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলী বড় খোর্দ্দ গ্রামের মো: ইমাদুল ইসলামের স্ত্রী ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌসুমী খাতুন জানান, সে এবং তাঁর পিতা নুরুল হক প্রতিবেশী উপজেলার পাটুলী গ্রামের মৃত-বাছতুল্লাহ’র ছেলে সামছুর রহমান ও তাঁর স্ত্রী লাইলী খাতুনের নিকট থেকে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর সাব কোবলা দলিল মূলে এস,এ ১৪১ বিআরএস ১৪০ খারিজ ৩৮২ খতিয়ানে এসএ ৪৩২ বিআরএস ৫৩১ নং দাগে ১৩শতক জমিক্রয় করি। যাহা পরবর্তীতে আমার নামে মিউটিশন করি যাহার খতিয়ান ৪৪৭ দাগ নং ৫৩১ জমির পরিমাণ ১৩ শতক। উক্ত জমিতে আমি দেড় লক্ষ টাকার মাটি ভরাট করি, এবং জমিতে আমগাছ, কলা গাছ লাগিয়ে জমি ভোগ দখল করি।

কিন্তু এক বছর পূর্বে একই গ্রামের মৃত,তবিবর রহমান বিশ্বাস এর ছেলে আমার আপন মামা জাহিদুল ইসলাম ও তৌহিদুর রহমান সন্ত্রসী বাহিনী নিয়ে আমার পিতা নুরুল হকে এর বাড়ী ঘর ভাংচুর পূর্বক ২টি গরু, ৮টি ছাগল লুট পাট করে নিয়ে যায়। পাশাপাশি আমার ক্রয়কৃত জমিও দখল করে। সেই থেকে উক্ত জমিতে আমাকে যেতে দেয় না। এছাড়া জাহিদুল ও তৌহিদুর আমার পিতা-মাতা ও আমার পরিবারের সদস্যদের নামে একাধিক মামলা দিয়েছে। উক্ত জমি দখলমুক্ত করতে গেলে তাঁরা আমাকে মারপিট খুন জখমের ও জান মালের ক্ষতির হুমকী প্রদান করে। আমি এবং আমার পরিবার বর্তমানে অসহায় অবস্থায় জীবন যাপন করছি।
লিখিত বক্তবে মৌসুমী বলেন, আমি যাতে আমার ক্রয়কৃত জমি জবর দখলের হাত থেকে রক্ষা পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: নুরুল হক ও মিনি বেগম।

আরো..