https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২২

বিরামপুরে ট্রাকচাপায় মা ও নবজাতকের মৃত্যু

জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় এক মা ও তার দুই মাসের নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং তাদের শিশু পুত্র রিসাদ কাইফ (২ মাস)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি পাউশগাড়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় তার স্ত্রী কহিনুর ও শিশু সন্তান রিসাদ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের পিষ্ট করে। এতে মা ও শিশু ঘটনাস্থলেই মারা যান।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।

আরো..