https://www.a1news24.com
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫

ডাকাত সর্দার নিজাম গ্রেফতার হাতিয়ায় জেলেদের আনন্দ মিছিল

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঃ নোয়াখালীর হাতিয়ায় উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার নিজামকে কোস্টগার্ড গ্রেফতার করায় আনন্দ মিছিল করেছে সাধারণ জেলেরা। শনিবার (০৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে হাতিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলেরা ডাকাত ও সন্ত্রাস মুক্ত নিরাপদ মৎস্য উপকূল গড়ার স্লোগান দেয়।

আবু বকর সিদ্দিক ওঃ নিজাম ডাকাত ল²ীপুরের রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে নদীতে মাছ লুট করা, চর দখল করে ঘের তৈরী করা, মাছের ট্রলার ডাকাতি সহ নানান অপকর্ম করে আসছে। অপকর্মের হোতা এই নিজাম ডাকাতের একটি সুসজ্জিত ডাকাত বাহিনী রয়েছে, যা দিয়ে এতদিন নিজে আড়ালে থেকে এ সকল অপরাধ করতো বলে জানান কোস্টগার্ড ও স্থানীয়রা।

স্থানীয় জেলে আবদুর রহিম বলেন, এই নিজাম ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার কারণে আমরা নদীতে মাছ শিকার করতে পারিনা। কেউবা মাছ ধরে আনলেও পথিমধ্যে তার লুটতরাজের শিকারে পরিনত হত। সে পতিত সরকারের স্থানীয় আ’লীগ এমপির প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করত। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আগের অপকর্ম যথারীতি চালিয়ে আসছে। তাকে আটক করায় আমরা কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই।

জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার চরঈশ^র ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট থেকে ডাকাত সর্দার নিজামকে আটক করে কোস্টগার্ড। পরে তার দেওয়া তথ্য মতে তার মাছের আড়ত থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র হাতবোমা বগিদা জব্দ করা হয়। আটক নিজামকে কোস্টগার্ড অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে।

আরো..