https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫০

পাটগ্রামে ভূয়া বিল তুলতে এসে সাংবাদিক দেখে পালালেন ভূমি নাজির আল-মামুন

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ভুমি অফিসের সাবেক কর্মচারী (ভূমি নাজির) আল-মামুন গত বৃহস্পতিবার (৭আগষ্ট) সকালে কুড়িগ্রাম থেকে পাটগ্রাম আসেন এবং পাটগ্রাম ভুমি অফিসের ৯টি বিলের মাধ্যমে ১লাখ ৩৩হাজার ৯শ পয়ষট্টি টাকার বিল সোনালী ব্যাংক পাটগ্রাম মডেল শাখায় উত্থাপন করেন। এমন সময় সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে আল মামুন বিলের টাকা না নিয়েই ব্যাংক কাউন্টার ত্যাগ করে চলে যান। বর্তমানে বিলের কাগজ গুলো সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে রয়েছে। ভূমি নাজির আল মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া বিল তৈরি করে ভূমি অফিসের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, তিনি ইতিপূর্বে বিভিন্ন সময় ভূয়া বিল তৈরি করে প্রায় ২৭ লক্ষ টাকা উত্তোলন করেছেন। জানা যায় প্রায় চার মাস আগে কুড়িগ্রামে বদলি হয়ে গেলেও আল-মামুন নিয়মিতভাবে পাটগ্রাম ভুমি অফিসে ঘোরাঘুরি করে আসছিলেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে তারা তার গতিবিধির ওপর বিশেষ নজরদারি শুরু করেন। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি অফিসের কর্মচারীরা তাকে তথ্য পাচারকারী (স্পাই) হিসেবে সহায়তা করে যাচ্ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন কাগজ পত্র যাচাই করে দেখা হচ্ছে কোন প্রকার অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

আরো..