https://www.a1news24.com
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪০

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও তিনজনের, হাসপাতালে ভর্তি ৪০৮

নিজস্ব প্রতিবেদক: দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগের ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে ৫২, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৫ জন, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২২০ জন, যার মধ্যে ১৩ হাজার ৬৪৫ জন পুরুষ ও নয় হাজার ৫৭৫ জন নারী।

আরো..