কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, হায়দার আলী, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহঃশিক্ষক আলমগীর হোসেন, আব্দুল হাই আল হাদী, জাহিদা নাসরীন, শিক্ষার্থী খাদিজা আক্তার, রাদিয়াতুল জান্নাত, হাওয়া মনি, রেজাউল করিম, সাইফুল ইসলাম প্রমূখ। পরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদেয়ী পরীক্ষার্থীদের উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, বিকাল ৪:৩১