https://www.a1news24.com
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৮

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত একজন

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট: শুক্রবার লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে রমজান আলী (৫২) নামে এক ব্যক্তি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাভিলা পরিবহনের সাথে শুক্রবার মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীর। এ সময় মোটরসাইকেল চালক রমজান আলী নিহত হন। এবং পিছনে বসা তার ভাতিজি খাদিজা কোবরাতুল গুরুতর আহত হন। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসছিল। এ সময় ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে দুই কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে আদিতমারী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গুরুতর আহত খাদিজার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেছে পুলিশ। ঘাতক বাসটি আদিতমারী থানা পুলিশের হেফাজতে রয়েছে। চালক পলাতক রয়েছে। নিহত রমজান আলী কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। আদিতমারী থানার উপ-পরিদর্শক আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো..