https://www.a1news24.com
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৮

কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

এমদাদুল সভাপতি, শফি সম্পাদক, জামিনুর সাংগঠনিক নির্বাচিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দীর্ঘ দেড়যুগ পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপি রংপুর জেলার কাউনিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫।

বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ মোজাহারুল আলম বাবলু এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, এছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এমদাদুল হক ভরসা সভাপতি ও শফিকুল আলম সফি সাধারণ সম্পাদক এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত জামিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউনিয়া উপজেলা কমিটির আংশিক ঘোষণা করা হয়। পরবর্তিতে ১০দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি করা হবে।

আরো..