লালমনিরহাট জেলা প্রতিনিধি:: চালক,পরিচালক,টিটিইগনের মূল বেতনের সাথে রানিং আ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা পুনর্বহালের দাবীতে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকে সারাদেশের ন্যায় লালমনিরহাট রেলওয়ে বিভাগে ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে লালমনিরহাট রেলওয়ে বিভাগ থেকে বুড়িমারী,রংপুর,ঢাকাসহ দেশের কোথাও ট্রেন ছেড়ে যায়নি। ফলে কর্মস্থলে যাওয়াসহ বিভিন্ন গন্তব্যে যেতে পারেননি যাত্রীরা।ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। জানা যায়, চালক, পরিচালক, টিটিইগন আগে ৮ ঘন্টা ডিউটির পর অতিরিক্ত কর্মঘণ্টার জন্য বেতনের সাথে আনুতোষিক সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ২০২১সালে অর্থ মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে সে সুবিধা বন্ধ হয়ে যায়। তখন থেকেই রানিং স্টাফরা ভাতা পুর্নবহালের জন্য আন্দোলন করে আসছিল। কিন্তু বারবার আশ্বাস দেয়া হলেও তা পুনর্বহাল হয়নি।
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ৮:১৩