কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ‘স্বনির্ভর প্রাণিসম্পদ গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে আলাচনা সভা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান রানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার সমন্বয়ক সাইদুল ইসলাম, খামারী এসএম আব্দুর রব জুপিটার, জুলফিকার হায়দার, ব্যবসায়ী আবু সাঈদ মন্টু। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি।
তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। আলোচনা শেষে চিত্রাংকন ও কুইজ প্রত্রিযোগিতায় বিজয়ী ছয়জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছারও শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলফিডিং অনুষ্ঠিত হয়েছে।