সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ নভেম্বর কাউনিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মমিন, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন ও সম্পাদক ফজলুল হক, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম ও সম্পাদক মশিয়ার রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল ও সম্পাদক আমজাদ হোসেন এবং সারাই ইউনিয়ন বিএনপির সম্পাদক শাহজাহান আর্মি। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাউনিয়া উপজেলার সব ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।