সিলেট মহানগর যুব জমিয়তের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মাওলানা আছাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করীম দিলদারের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ হাবিবুর রহমান হাবিব।বৈঠকে সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান ও মাওলানা আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী,সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী,প্রচার সম্পাদক নোমান বিন আফসার,অর্থ সম্পাদক ফয়সাল আহমদ,সহ-অর্থ সম্পাদক মারুফ হাসান,প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ কামরান,সমাজকল্যাণ সম্পাদক দিলদার হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাবীবুর রহমান হাবিব, দফতর সম্পাদক আব্দুল কাদীর এবং নির্বাহী সদস্য ফজলুল করীম প্রমুখ। বিজ্ঞপ্তি।