ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের এক বছরের জেল ও ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা দিয়েছে আদালত। রবিবার দুপুরে মেহেরপুর জেলা যুগ্ম জজ ২য় কোর্টের বিচারক হুমায়ুন কবির এ রায় দেন।
মামলার বাদি দেবাশীষ বাগচি জানান, পারিবারিক সূত্রে বহু বছর যাবৎ ঠিকাদারি ব্যবসা করে আসছি। সে ধারাবাহিকতায় ২০১৫ সালে সরফরাজ হোসেন মৃদুলের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করি। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, এলজিইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ থেকে ৩৫টা নির্মাণকাজ সম্পূর্ণ করেছি। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ থেকে ২৭ কোটি টাকা। ২০২১ সালের প্রথম দিকে যৌথ ঠিকাদারি ব্যবসা পরিসমাপ্তি ঘটালে তার সঙ্গে আমার মূলধন ও লভ্যাংশসহ আনুমানিক দুই কোটি ৫০ লাখ টাকার বেশি পাওনা হয়। তবে তিনি এক কোটি ৮০ লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করেন এবং আমাকে ২০২৩ বছরের জুলাই মাসের ১৬ তারিখে ঢাকায় যেতে বলে। ঢাকার আদাবরে তার বাসার সামনে গেলে রিংরোড সাহাবুদ্দিন প্লাজার ওসিস কফিশপে বসে আমাকে ২৪ জুলাই তারিখ দিয়ে রূপালি ব্যাংক মেহেরপুর শাখার এক কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন বাদী।
আমি চেকে দেওয়া তারিখ অনুযায়ী ২৪ জুলাই টাকা উত্তোলনের জন্য অগ্রণী ব্যাংকে চেক জমা করি। এক সপ্তাহ পর ব্যাংক থেকে চেক ডিজঅনার দেখিয়ে সার্টিফিকেট প্রদান করে। যেখানে লেখা আছে, গত ৪ এপ্রিল ২০২১ তারিখে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
এই ঘটনায় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নাম্বার নম্বর-৯০৭/২৩।তিনি এই মামলার রায় খুশি প্রকাশ করে তাকে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান। মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম সাহেব ও আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইন জীবীর দায়িত্ব পালন করে