https://www.a1news24.com
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১২

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফখরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

বিয়ানীবাজার উপজেলার রাস্তাঘাট, নদীভাঙন, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা মুন্নার সাথে মতবিনিময় করেছেন।

গতকাল (২ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন ও কাঁচাবাজার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এসব কাজে জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আতিকুর রাহমান, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক সাহেদ আহমদ,পৌর জমিয়তের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ,পৌর যুব জমিয়তের সভাপতি মনজুরুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।

আরো..