https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৯

কোরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করে গরিবের হক বুঝিয়ে দিন

–মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

গরিবের হক কোরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভুমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, কোরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। পুরোনো সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে আছে। তিনি বলেন, কোরবানী পশুর চামড়া দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। অথচ গত কয়েক বছর ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে স্বল্পমূল্যে চামড়া ক্রয় করে এ শিল্পকে ধ্বংস করে দিয়েছে। গরীব এতিমদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া কওমী মাদরাসার শিক্ষাখাতে চামড়ার ভুমিকা ব্যাপক। ন্যায্য মূল্য নির্ধারণ করতে না পারায় গরীব, এতিম শ্রেণির অনেক ক্ষতি হলো।

আজ রবিবার গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, চামড়া শিল্পকে ধ্বংসে তৎপর সিন্ডিকেটকে প্রতিহত করে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে চামড়া শিল্প বাঁচাতে এবং গরীব-এতিমদের প্রকৃত হক প্রাপ্তিতে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় গত বছরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে এবং দেশের বিপুলসংখ্যক এতিম, গরিব ও নিঃস্ব মানুষ বঞ্চিত হবে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, পাট শিল্পকে আরো অনেক আগেই ধ্বংস করা হয়েছে বিদেশেীদের ইঙ্গিতে। চামড়া শিল্প এদেশের বিশাল একটি খাত, এ খাতকেও সিন্ডিকেট চক্র শেষ করে দিয়েছে।

আরো..