https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩

বারখলা প্রিমিয়ার লীগে রেড টিমকে হারিয়ে গ্রীণ টিমের শিরোপা জয়

টানটান উত্তেজনার মধ্যদিয়ে ২য় বারখলা ফুটবল প্রিমিয়ার লীগের-২০২৬ এর শিরোপা ছিনিয়ে নিয়েছে গ্রীণ টিম একাদশ। ৩-১ গোলে রেড টিমকে হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় গ্রীণ টিম।শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফ্লাডলাইটে নগরীর স্পোর্টস হেভেন ইনডোর মাঠে বারখলা বি ব্লক কর্তৃক আয়োজিত লীগটির সমাপ্তি ঘটে।

প্রিমিয়ার লীগে সিলভার বারখলা টিম একাদশ, গোল্ডেন বারখলা টিম একাদশ, গ্রীণ বারখলা টিম একাদশ ও রেড বারখলা টিম একাদশ একে অপরের বিপক্ষে লড়াই করে।চার টিম তিনটি করে ম্যাচ খেলে গ্রীণ বারখলা টিম একাদশ ও রেড বারখলা টিম একাদশ চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। ফাইনালে ৩-১ গোলে রেড টিমকে হারিয়ে গ্রীণ টিম কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নেয়।

প্রিমিয়ার লীগে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গ্রীণ বারখলা টিম একাদশের খেলোয়াড় রনি। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন রেড বারখলা টিম একাদশের রক্ষণভাগের খেলোয়াড় তাহসিন আর সেরা গোলকিপার নির্বাচিত হন গ্রীণ বারখলা টিম একাদশের তারেক।

সবকটি ম্যাচ যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য আমিনুল হক লিটন ও লিসান আহমদ। এবং ধারাভাষ্যে ছিলেন কামরান আহমদ।ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারখলা বি ব্লকের শেখ বাড়ীর কৃতি খেলোয়াড় শেখ আসুক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বাড়ীর বাসিন্দা, সাংবাদিক শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সাবেক কাউন্সিল আশিক আহমদ, ২৫নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মো. সালাহ উদ্দিন মিরাজ, বারখলার মুরব্বি হারুনুর রশিদ সংগ্রাম, আব্দুল কাইয়ুম, শেখ সুন্দর আলী।

আরো ছিলেন, শেখ তনজুল আহমদ, শেখ আব্দুল জব্বার, শেখ হানিফ আহমদ, সানি আলম, শেখ আরশ আহমদ, মহসিন রহমান, শেখ লিপন আহমদ, শেখ মিলাদ আহমদ, শেখ রাসুক আহমদ, শেখ লায়েছ আহমদ, শেখ আওলাদ আহমদ, রাজু আহমদ, শেখ রুহেল আহমদ, শেখ আরিয়ান আহমদ পাপ্পু, শেখ নাহিদ আহমদ, শেখ রিমন আহমদ, শেখ অপু আহমদ, ইউসূফ খাঁন, শেখ কামরান আহমদ, শেখ রাব্বি আহমদ, শেখ রিমন আহমদ, বিপ্লব আহমদ, শেখ তারেক আহমদ, শেখ সিহাব আহমদ, শেখ শিমুল আহমদ, সাব্বির, মাহিন, সাকিব, তাহসিন, নজরুল, সাফওয়ান, ভীষণ, শাওন, শুভ, ফাহিম, মাহবুব, সাইফ, নাইম, শাহরিয়ার, রাহী, সাদি, শেখ নাদিম আহমদ, সাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো..