Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপির সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুলাঙ্গার শব্দের অর্থ কুল (বংশ) + অঙ্গার (কলঙ্ক)= বংশের কলঙ্ক। কুলাঙ্গার (বিশেষ্য) হলো এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত বা অপমানিত হয়। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন তাই আমি বিএনপি সমর্থকগোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করবো না বলে কথা দিচ্ছি কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য একই।

এসময় তিনি বলেন, বিএনপির কিছু সংখ্যক কর্মী ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেননি। সম্ভবত অর্থ না বোঝার কারণে তাদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রাশেদ প্রধান বলেন, আমি ২০২৬ এর জাতীয় নির্বাচনের আগে থেকেই আমার বক্তব্যে বারবার বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর নেই। তারেক রহমান তার পিতা-মাতার আদর্শে বর্তমান বিএনপি পরিচালনা করেন না। তিনি পিতা-মাতার সম্মান নষ্ট করেছেন, তাদের অপমান করেছেন।

তিনি আরো বলেন, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যে আমি একই কথা বলেছি। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অতীতে অসংখ্যবার দেওয়া বক্তব্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও গত ১৫ এপ্রিলের বক্তব্যে বড় রকমের প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। অতীতের বক্তব্যের সঙ্গে ১৫ এপ্রিলের বক্তব্যের মধ্যে পার্থক্য একটি মাত্র শব্দ সেটি হচ্ছে ‘কুলাঙ্গার’।

রাশেদ প্রধান আরো বলেন, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির সমর্থকগোষ্ঠী প্রতিবাদ, মিটিং, মিছিল আমার কুশপুত্তলিকা দাহসহ নানান কর্মসূচি পালন করেছেন। সেসব করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের আছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের সাধুবাদ জানাই।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলাই আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না। আজও চুপ থাকব না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল সেই অঙ্গীকারগুলো পালন করা সরকারের জন্য অত্যাবশ্যকীয়। গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যেকোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটা আমার কাজ, আমাদের কাজ।

আরো..