https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০

সার্ক পুনরায় সক্রিয় করাই সরকারের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য: খলিলুর রহমান

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরায় সক্রিয় করাই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোমেসি ফোরামের একটি মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় তিনি সার্ক প্রতিষ্ঠার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন এবং বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সার্ককে আবার কার্যকর করা অত্যন্ত জরুরি।

মন্ত্রী জানান, সার্ক পুনরুজ্জীবনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের পরিবহনমন্ত্রী আজিজি।

আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংলাপ ও কূটনীতিই এই অঞ্চলের পারস্পরিক বাধা দূর করার সবচেয়ে কার্যকর উপায়।

আরো..