স্টাফ রপিোটার,বাগরেহাট: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের থানা রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি,সাধারন সম্পাদক সৈয়দ ওয়াবদুল ইসলাম জুয়েলসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং স্থানীয় একটি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহন করে । দলীয় নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পক্ষে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।