https://www.a1news24.com
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৮

*বইমেলায় ড. অরূপরতন চৌধুরীর বই ‘দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসা’*

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র লেখা নতুন বই “দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসা”। চন্দ্রছাপ থেকে প্রকাশিত অরূপরতন চৌধুরী স্বাস্থ্য বিষয়ক তার বইটি উৎসর্গ করেছেন মরহুম জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম-কে।

বইটিতে দাঁত ও মুখের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন দন্তরোগের কারণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সহজ ও প্রাঞ্জল ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাধারণ পাঠক, শিক্ষার্থী এবং স্বাস্থ্যসচেতন মানুষের জন্য বইটি একটি কার্যকর নির্দেশিকা হিসেবে কাজ করবে। দৈনন্দিন জীবনে দাঁত ও মুখের সঠিক যত্ন নেওয়ার উপায়, শিশুদের দন্তস্বাস্থ্য, তামাক ব্যবহারের ফলে মুখগহ্বরের ক্ষতি এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্বও বইটিতে তুলে ধরা হয়েছে।

বইটির লেখক অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, “আমাদের দেশে দাঁত ও মুখের রোগ অবহেলার কারণে জটিল আকার ধারণ করে। অথচ, সচেতনতা ও সঠিক যত্নের মাধ্যমে এসব রোগ অনেকাংশে প্রতিরোধ সম্ভব। সাধারণ মানুষ যাতে সহজ ভাষায় দাঁত ও মুখের যত্ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে জানতে পারেন, সেই লক্ষ্যেই ‘দাঁত ও মুখের যত্ন এবং চিকিৎসা’ বইটি লেখা হয়েছে। আশা করি বইটি মানুষের মধ্যে দাঁত ও মুখের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে এবং ডেন্টাল চিকিৎসাবিজ্ঞানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও চিকিৎসকদের উপকারে আসবে।” বইটি তাকে উৎসর্গ করেছি ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে সারা বিশ্বের একজন পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম-কে।”

প্রকাশনা সূত্রে জানানো হয়েছে, বইটি সংগ্রহ করা যাবে অমর একুশে বইমেলা ২০২৬-এ চন্দ্রছাপ প্রকাশনীর স্টল নং ১৪৩- ১৪৪ এবং মানস-এর স্টল নং ৫৭০ থেকে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ড. চৌধুরী স্বাধীনবাংলা বেতার কেন্দ্র, ধূমপান, মাদক, দাঁতের চিকিৎসা, মুখের স্বাস্থ্য বিষয়ে এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৬টি। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে অদ্যাবদি ধূমপান ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ ‘একুশে পদক’সহ বহু জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন ড. অরূপরতন চৌধুরী।

আরো..