https://www.a1news24.com
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১

পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি থানার পুলিশ

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে একটি বাড়ির গরু রাখার স্থান থেকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা কৌটার ভেতর থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি থানার পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পার্বতীপুর শহরের পাওয়ার হাউস সুইপার কলোনি ও দিনাজপুর রেলগেট সংলগ্ন এলাকায় সোহাগের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার এসআই অমিত পার্থ সরকার, টাউন ফাঁড়ির এসআই নূরনবী সরকার, কনস্টেবল মলিন চন্দ্র, মহিলা এসআই জোসনা খাতুন, চালক ফখরুল ইসলাম এবং রেলওয়ে ইন্টেলিজেন্ট টিমের সদস্য আরমান ও মাইদুল উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির গরু রাখার স্থানে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি কৌটায় তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।

তবে উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার সূত্র জানিয়েছে।

আরো..