Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে সস্তা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে সস্তা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে

উন্নয়নবঞ্চিত কল্লোগ্রামের রাস্তা পরিদর্শনকালে ইমদাদ চৌধুরী

সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কল্লোগ্রামের বিভিন্ন রাস্তাঘাট সরজমিনে পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল তিনি দীর্ঘদিন ধরে চরম উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার এই অঞ্চলের মানুষের দুর্ভোগ ও দুর্দশার চিত্র নিজ চোখে প্রত্যক্ষ করেন এবং স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগের কথা শুনে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত দেড় দশক ধরে দেশের বুকে চেপে বসা আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষকে কেবল মিথ্যা আশ্বাস আর সস্তা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে। মুখে মেগা উন্নয়নের খই ফুটলেও, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের এই অবহেলিত কল্লোগ্রামে তার কোনো ছোঁয়া লাগেনি। এখানকার ৫০০ থেকে ১০০০ ফুটের ছোট ছোট রাস্তাগুলোর দিকে তাকালে বোঝা যায়, বিগত সরকার কতটা গণবিচ্ছিন্ন এবং প্রতিহিংসাপরায়ণ ছিল। তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত ছিল, কিন্তু জনগণের মৌলিক চাহিদা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে তাদের কোনো নজর ছিল না। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশে এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের রায়ে নির্বাচিত এই সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- কল্লোগ্রামের এই রাস্তাগুলো আর কোনোভাবেই অবহেলিত থাকবে না। জনগণের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনার কথা উল্লেখ করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছেন মাটির মানুষ ও জনগণের নেতা। দেশের টেকসই উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করাই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। আজ তাঁরই গতিশীল ও জনকল্যাণমুখী নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে উন্নয়নের এক নতুন জোয়ার শুরু হয়েছে। দীর্ঘ দেড় দশক ধরে যারা অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন, তাঁরা আজ জননেতা তারেক রহমানের মাঝে নতুন করে বাঁচার এবং সুদিনের আশার আলো দেখছেন।

পরিদর্শনকালে তাঁর সাথে সিলেট মহানগর শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আমির আলী, আমিন মিয়া, বিএনপি নেতা শাহীন মিয়া, হিমেল আহমদ, জামাল আহমদ, আমির মিয়া, বেলাল আহমদ, জামাল আহমদ, জালাল আহমদ, আলমগীর হোসেন, আল-আমিন, ডালিম আহমদ, জইন মিয়া, রজি মিয়া, আশরাফ আহমদ, তুরন মিয়া, বাবলা আহমদ, কাদির আহমদ, আলী হোসেন, লাহিন আহমদ, রিপন আহমেদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো..