https://www.a1news24.com
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহজালাল উপশহর স্প্রিং টাওয়ার সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও প্রিমিয়ার সিমেন্টের ডিলার মুরাদ হাসান রুমির সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর সিলেট বিভাগের জোনাল ইনচার্জ মাসুদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের সিলেট জেলার এরিয়া ইনচার্জ আব্দুল কাদির,ইঞ্জিনিয়ার ইয়াসিন, সিলেট সদর মার্কেটের অফিসার মোঃ মুস্তাকিম আহমদ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার মার্কেটের অফিসার মোঃ এবাদুর রহমান, শাহপরান ও জৈন্তাপুর মার্কেটের অফিসার নজরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির।

উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ এন্ড সন্স-এর স্বত্বাধিকারী রুবেল আহমদ, প্রগতি ষ্টীল-এর স্বত্বাধিকারী আব্দুল মুমিত চৌধুরী, এস টি ট্রেডার্স-এর স্বত্বাধিকারী সুহেল রানা, নাজমা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী আক্তার হোসেন, রুহন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নারায়ন পুরকায়স্থ ফনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আদলে আয়োজিত এই প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াররা অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও সুনিপুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও জোনাল ইনচার্জ মাসুদ মিয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আয়োজক ও ডিলার মুরাদ হাসান রুমি বলেন, ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, মেলবন্ধন ও সুস্থ বিনোদন বজায় রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে ।-বিজ্ঞপ্তি

আরো..