https://www.a1news24.com
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪

কাউনিয়ায় অগ্নিকান্ডে পুড়ল দুই ঘর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় অগ্নিকা-ে দুটি ঘর ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বল্লভবিষ্ণু গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বল্লভবিষ্ণু গ্রামের মৃত সোনা মিয়ার স্ত্রী আংগুরি বেওয়ার বাড়িতে দুপুরে হঠাৎ আগুন লাগে। এতে দুটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন অগ্নিকা-ে ঘরবাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো..