https://www.a1news24.com
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৫

পাইকগাছায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশীর পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিরোধপূর্ণ এ জমি নিয়ে পূর্বে ন্যায় যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসি। ভুক্তভোগী আব্দুল মজিদ চতুর্থ শ্রেনীর কর্মচারি মনছুর মোড়ল গংদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের পর থানায় অভিযোগ করেছেন।

জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর মৌজায় পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাশে বিআরএস ১০২ খতিয়ানের ৫২৯ দাগের ৯ শতক মূল্যবান জমি নিয়ে স্থানীয় আফছার মোড়লের ছেলে আব্দুল মজিদ পরিবার ও তাহের মোড়লের ছেলে মনছুর মোড়ল পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে ইতোপুর্বে দখল চেষ্টা ও হামলা-মামলার ঘটনাও ঘটেছে। এমনকি খুলনা জেলা চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় ৪র্থ শ্রেনীর কর্মচারি মনছুর মোড়ল গংদের বিরুদ্ধে মামলা চলমান আছে।

এ বিষয়ে আব্দুল মজিদ জানান, উল্লেখিত দাগ-খতিয়ানের ৯ শতক জমি ১৯৩৩ সাল থেকে আমার পরিবারের দখলে। নালিশী জমিতে আমাদের একটি চায়ের দোকান ও রয়েছে। এ জমি বর্তমান জরিপে আমাদের নামে রেকর্ডও হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা ইতোপুর্বে একাধিকবার এ জমি জবরদখল চেষ্টা করে, এতে বাঁধা দিলে আমাদের মারপিট করে জখম করেন।

সর্বশেষ আবারো দখল চেষ্টা করলে প্রথমে গদাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। পরিষদের নির্দেশনা উপেক্ষা করে দখল চেষ্টা করলে থানায় লিখিত অভিযোগ করা হয়। থানা পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবধরনের কাজ বন্ধ রেখে উভয় পক্ষ কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। দখল চেষ্টার অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে মনছুর মোড়ল বলেন, আমাদের জমিতে ঘেরা-বেড়া দিয়ে সংরক্ষণ করছি। এ বিষয়ে থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দু’পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোন কিছু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো..