https://www.a1news24.com
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৫

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার পৌরসভার বাতিখালী হরিতলা পূজা মন্দির চত্বরে নবগঠিত কমিটির আহ্বায়ক কৃষ্ণপদ মন্ডল এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক অখিল চন্দ্র সরকার। কমিটির সদস্য সচিব হিমাদ্রী শেখর দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য দ্বিজেন্দ্রনাথ মন্ডল, কুমারেশ মন্ডল, রবীন্দ্র কর্মকার, প্রদীপ দত্ত, শিবপদ সরদার, শক্তিপদ মন্ডল, অনিতা রাণী মন্ডল, জীবন কিশোর রায়, অপোষ কুমার ঘোষ, সন্তোষ সরকার, কিনু পাল, শান্তনু মন্ডল, তারক মজুমদার, শিবপদ সরদার, কিরণ চন্দ্র ঢালী, জগন্নাথ মন্ডল, বিপুল সরদার, দেবাশীষ রায়, সঞ্চয় মজুমদার, সুষ্মিতা চক্রবর্তী, কার্তিক চন্দ্র দাশ, অরিন্দম বৈদ্য ও সহদেব কুমার মন্ডল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাতিখালী হরিতলা মন্দির কমিটির সভাপতি গৌতম মন্ডল, বিপ্লব কান্তি বাইন, অ্যাড. নিত্যানন্দ ঢালী, তুষার কান্তি বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, অনাথবন্ধু সরদার, অনুকূল চন্দ্র মন্ডল, শিবানন্দ রায়, তাপস কান্তি মন্ডল, নির্ম্মল কান্তি ঢালী, দিপংকর মন্ডল, প্রদীপ কুমার মন্ডল। সভায় পূজা উদযাপন পরিষদের কার্যক্রম কে গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে সভার আয়োজন করা সহ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো..