রাজাপুর প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০.৩০ মিনিট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে যৌথ পদক্ষেপ গ্রহণ, সড়ক সংস্কার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং মাদকের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন, যারা মাদকাসক্ত ব্যক্তিদের ছাড়িয়ে আনার লক্ষ্যে তদবির করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে চলা অবৈধ নিয়োগ বাণিজ্য কঠোরভাবে বন্ধ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শামীম রেজা সজীব, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, এলজিইডির উপজেলা প্রকৌশলী কর্মকর্তা অভিজিৎ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল বাশার, রাজাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. অহিদ সাইফুল, সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা,মোফাস্বল সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।