https://www.a1news24.com
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৬

নিজে গাছ কেটে অন্যের নামে মামলা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ নিজে গাছ কেটে নতুব আলী নামের এক নিরীহ কৃষকের নামে মিথ্যে মামলা দিয়েছে ইউপি সদস্য আফসার আলী।ভূমিদস্যু খ্যাত ওই আফসার আলী আওয়ামীলীগের স্থানীয় নেতা। সেই সুবাদে আওয়ামীলীগ আমলে অন্যের ভিটেবাড়ি নিজের নামে রেকর্ড করে নেয়। এখন সে কৃষক নতুব আলীর বন্দবস্তকৃত জমি দখলের পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।ইতোমধ্যে সেই জমি থেকে ১০টি মূল্যবান গাছও কেটে আফসার আলী। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে।

ভুক্তভোগী নতুব আলী জানান, শৌলমারী মৌজার গয়টাপাড়া গ্রামের কাঠের ব্রিজ সংলগ্ন ৫১ শতাংশ জমি ৪০ সালে মালিকানা হলেও ৬২ সালে তা খাস হয়। এই জমির মালিক আমার ২ চাচা, ১ ফুফু ও আমার পিতা। আমার ২ চাচা ও ফুফুর নিকট থেকে ৩৫ শতাংশ জমি ক্রয় করেন আফসার আলীর পিতা আফাজ দেওয়ানী। আফাজ দেওয়ানীর মৃত্যুর পর আফসার মেম্বার আওয়ামী লীগের নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সেই জমির অবৈধভাবে রেকর্ড করেন ৩৮ শতাংশ। রেকর্ডের সময় ভূমি কর্মকর্তাকে অন্যের বাড়ি দেখিয়ে রেকর্ড করান। ওই রেকর্ড বলে আমার বন্দবস্তকৃত ৯ শতাংশ জমির ৩ শতাংশ দখলের পায়তারা করেন। সেখানে রোপনকৃত ১০টি মূল্যবান ইউক্যালিপ্টাস গাছ কেটে উল্টো আমার নামে মামলা দেয়। যা এখনও বিচারাধীন রয়েছে।

ওই গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আবুল হোসেন জানান, নতুব আলী গরীব মানুষ বলে আফসার মেম্বার তার ওপর জুলুম করছে। বিগত দিনে কয়েকবার শালিস বৈঠক হয়েছে। শালিসে আমিসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলাম। আফসার আলী সবই মানে কিন্তু জমি ছাড়েন না।

এ ব্যাপারে আফসার আলী মেম্বারের সাথে কথা হলে তিনি বলেন, আমার পিতা নতুব আলীর ২ চাচা এলাহী শেখ, মোসলেম শেখ ও ফুফু ময়না নেছার নিকট থেকে ৩৮ শতাংশ জমি ক্রয় করেন। সে জমি থেকে নতুব আলী কয়েকবার গাছ কেটে নিয়েছে। তাই মামলা দিয়েছি। কিন্তু আপনি তো পাবেন ৩৫ শতাংশ জমি ৩৮ দাবি করেন কেন এ প্রশ্নের জবাব না দিয়ে তিনি রেগে যান।

আরো..