https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭

ডিবির অভিযানে হেরোইন সহ মাদক কারবারি আটক

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি:মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শনিবার মেহেরপুর সদর থানাধীন ইসলামপুর গ্রামস্থ রেজাউল করিম মেম্বারের বাঁশ বাগানের পার্শ্বে আলেম মাস্টারের ভুট্টা ক্ষেত থেকে ০৮ (আট) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ ০১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামী মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার পাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে মানিক আলী (৫২)। আসামীর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো..