বুলবুলের খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে
নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ আল আমিন বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব মো. ইকবাল হোসেনের সাথে সেগুনবাগিচাস্থ তার কার্যালয়ে সাক্ষাত করে একটি স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ প্রতিনিধি দলে আরো ছিলেন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, ইসমাইল হোসেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও নিহত বুলবুলের বড় ভাই শিবলী।
নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান এবং বাকি আসামীদের গ্রেফতার ও খুনিদের কঠোর শাস্তিসহ ১০ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেন নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, খুনিদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। ১০দফা দাবিকে যৌক্তিক দাবি হিসেবে সাব্যস্ত করেন।