সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়াডের নাসির উদ্দিনের বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা বন্ধ করে দিলেন আপন বড়ভাই আব্দুস ছাত্তার। নাসির ও আব্দুস ছাত্তার মৃত. সাবদার আলীর পুত্র। ভুক্তভোগী নাসির জানান ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার আনুমানিক সকাল নয়টার দিকে চাষাবাদের জমি নিয়ে বাগবিতণ্ডার পরে বাড়িতে এসে অশ্লিল ভাষায় গালিগালাজ ও মারপিট করে যাতায়তের রাস্তা বাঁশের খুটি গেরে ও বালু ফেলে বন্ধ করে দেয়। সরোজমিনে গিয়ে দেখা যায়, নাসির উদ্দিনের বড়ভাই আব্দুস ছাত্তার ও তার ভাতিজারা নাসির উদ্দিনের বাড়ির গেটের সামনে বাঁশের খুটি, বেড়া ও বালু ফেলে রাস্তা বন্ধ করে রেখেছে। ফলে বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পরে নাসির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা।
ভূক্তভোগী নাসির আরও অভিযোগ করে বলেন, বড়ভাই আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল হালিম সাবেক দিনাজপুর ৩ আসনের সংসদ হুইফ ইকবালুর রহিমের বডিগার্ড ছিলেন। সেই ক্ষমতার জোরে দীর্ঘদিন ধরে সামান্য ঘটনা নিয়ে চাচা নাসিরুদ্দিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এ ঘটনায় ভুক্তভোগী নাসির উদ্দিন বড়ভাই আব্দুস ছাত্তারকে বিবাদি করে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন।
আব্দুস ছাত্তারের স্ত্রী রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন আমাদের দখল করা জমি ছেরে না দেওয়ার কারনে রাস্তা বন্ধ করেছি তাছারা এই রাস্তা আমাদের ওরা জোর করে এই রাস্তা ব্যবহার হয়। এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।